1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন
নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, সহসভাপতি আমিনুল ইসলাম ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী হাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আরিফ কাউসার, একেএম খলিলুর রহমান; সহ কোষাধ্যক্ষ গোলাম মোরশেদ, সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দিন, সঞ্চালনা করেন উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. মিলন রেজা।

আলোচনা সভায় জিয়াউর রহমানের কর্মময় রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, বিশ্বের শ্রম বাজারে বিশেষ অবদান রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বিশ্বে বাংলাদেশের শ্রম বাজার তৈরি করেন।

তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করেন। পাকিস্তানি স্বৈরশাসন থেকে মুক্ত করার স্বপ্ন নিয়ে সর্বপ্রথম চিন্তা করেছিলেন জিয়াউর রহমান। তাঁর ভাষণের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। তাঁর আদর্শ বুকে ধারণ করেই আমাদের এগিয়ে নিতে হবে স্বপ্নের বাংলাদেশকে।
শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট