1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ধামইরহাটে কলেজ শিক্ষার্থীকে হত্যা, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে উম্মে হাবিবা (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকার মো. হাসান আলীর মেয়ে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে সে মারা যায়। মেয়ের পরিবারের পক্ষে থেকে থানায় অজ্ঞাতনামা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারী রাতে পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন উম্মে হাবিবা। গভীর রাতে বাড়ির সামনেই একটি টিউবয়েল খোলার চেষ্টা করছিল একদল দুর্বৃত্ত। এ সময় শব্দ পেয়ে উম্মে হাবিবা চোর চোর বলে চিৎকার দিতে থাকে দুর্বৃত্তরা খোলা টিউবলের হাতল দিয়ে উম্মে হাবিবার মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় উম্মে হাবিবা কে সজনরা উদ্ধার করে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করে দেয়। তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় উম্মে হাবিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত শিক্ষার্থী ২০২৫ সালে জাহানপুর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। বর্তমানে মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এদিকে মঙ্গলবার দুপুরে হত্যাকারীর গ্রেফতারের দাবিতে সহপাঠীরা ধামইরহাট জাহানপুর গ্রামে মানববন্ধন করেন। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার কার্যক্রম চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট