1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা শুক্রবার (২৩ জানুয়ারি) উদযাপিত হয়েছে। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। দেবীর কৃপালাভের আশায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অনেকের বাড়িতে সাড়ম্বরে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, সরস্বতী বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাঁকে বীণাপাণিও বলা হয়। শুভ্র রাজহংস দেবীর বাহন।

পুরোহিত নয়ন কৃষ্ণ চক্রবর্তী বলেন গতকাল বৃহস্পতিবার রাত দুইটা সাত মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ রাত ১২টা ৫৭ মিনিটে এ তিথি শেষ হবে।

উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হয়
ভাবিচা গ্রামে। এবছর এ গ্রামে নয়টি পূজা অনুষ্ঠিত হয়েছে। ‘ভাবিচা সবুজ সংঘ’ ক্লাবের কার্য নির্বাহী কমিটির সভাপতি টিটু সরকার জানান, আমাদের গ্রামে প্রতিবছর উপজেলার মধ্যে বেশি পূজা অনুষ্ঠিত হয়। এবারও ব্যক্তিগত ও সর্বজনীনসহ নয়টি পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। দর্শণার্থী ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়েছে।

গ্রামের বাসিন্দা ও সহকারী শিক্ষক শ্যামল সরকার জানান, দেবীপদে অঞ্জলি দেওয়ার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে দেবীর সামনে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে ‘হাতেখড়ি’ দিয়ে।

শিক্ষার্থী স্বপ্নীল দাস জানান, এই উৎসবে পঞ্চমী তিথিতে অজ্ঞতার অন্ধকার দূর করতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে প্রণতি জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট