1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে বাসের ধাক্কা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তবে বাসযাত্রী ও বাড়ির লোকজনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম মো. সজীব।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ রুটে তুহিন ট্রাভেলস নামের একটি বাস নিয়মিত চলাচল করে। যাত্রী নিয়ে বাসটি সকাল সাড়ে ১০টার দিকে ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালের একাংশ ভেঙ্গে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি। এসময় স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. সজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিকেলে বলেন, একজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে বাস দুর্ঘটনার খবর শুনেছি। তবে এ ব্যাপারে কেউ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানাইনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট