1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ক্ষেতলালে অটোভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক গুরুতর আহত

জয়পুরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বটতলী–ক্ষেতলাল সড়কের তেলাবোদুল এলাকায় অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোভ্যান চালক গুরুতর আহত হয়েছেন।

আহত ভ্যানচালক হলেন ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামের বাসিন্দা আব্দুস সালাম। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অপরদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রেজা আহত হন। তিনি সদর হাসপাতালে কর্মরত স্টাফ বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

স্থানীয়রা জানান, উক্ত সড়কে যানবাহনের চাপ বেশি এবং অসতর্ক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা জোরদার ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট