1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গরু ফিরেছে, ফেরেননি রেজাউল আলম 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মাস পাঁচেক আগে এক চোখে আঘাত পেয়েছিলেন মো. রেজাউল আলম। হাটে যাওয়ার আগে মেয়ের কাছ থেকে চোখে ড্রপ দিয়ে নিয়েছিলেন। বলেছিলেন, রাতে ফিরে এসে আবার দিবেন। সেই ড্রপ আর চোখে দেওয়া হয়নি। সবাইকে চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

রেজাউল আলম (৬৫) গরু ব্যবসায়ী ছিলেন। এলাকায় গরু কিনে বিভিন্ন হাটে বিক্রি করতেন। গত ১৮ জানুয়ারি অন্য ব্যবসায়ীদের সঙ্গে ভুটভুটিতে(শ্যালো মেশিন চালিত তিন চাকার যান) চড়ে গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিলেন।

যাবার পথে বেপরোয়া গতির কারণে ভুটভুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে। নিহত হন রেজাউল আলম। আহত হন আরও তিনজন।

গতকাল রোববার (২৫ জানুয়ারি) নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাউতাড়া গ্রামে গিয়ে পরিবারের লোকজনের স্বজন হারানোর শোকার্ত মুখচ্ছবি দেখা গেল। রেজাউল আলমের ছেলে নেই। চার মেয়ে। সব মেয়ের বিয়ে দিয়েছেন। মেজো মেয়ে শাহনাজ পারভীন বিয়ের পরে বাবার বাড়িতেই থাকেন। চোখ মুছতে মুছতে বললেন, পাঁচ মাস আগে হাটোত যাবার ল্যাগা আব্বার এক চোখোত গাছের ডালের বাড়ি লাগিছিলো। সেই থ্যাকা চোখে ভালো দেখিচ্ছিল না।

চোখোত ড্রপ দিচ্ছিলো। সেদিন (১৮ জানুয়ারি) হাটোত যাওয়ার আগে আমার কাছ থেকে চোখোত ড্রপ দিয়া লিলো। খাওয়ার ওষুধ ফুরা গেছিলো। আব্বা আসার সময় ওষুধ কিনা লিয়া আসপ্যার চাছিলো৷ ওষুধও আসেনি। হামার আব্বাও ‘আসেনি।

স্বামীকে হারিয়ে শোকে বিহ্বল রাশেদা বিবি কোনো কথাই বলতে পারলেন না। ছলছল চোখে এই প্রতিবেদকের মুখে দিকে শুধু তাকিয়ে থাকলেন।

মেজো জামাই ইমরুল ইসলামকে গরুর ব্যবসা শিখিয়েছিলেন রেজাউল আলম। জামাই-শ্বশুর একসঙ্গে হাটে যেতেন। ঘটনার দিনও যাচ্ছিলেন। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ইমরুল ইসলাম বলেন, ‘সেদিন আমি ভুটভুটির পিছনে বসেছিলাম। আমার শ্বশুর ড্রাইভারের বামপাশে বসেছিল। রাজশাহীর নওহাটা পার হওয়ার পর চালক প্রচন্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। আবার সবাই ধীরে চালাতে বলছিলাম। ড্রাইভার আমাদের কথা শোনেননি। পবা উপজেলা পরিষদের কাছে গিয়ে রাস্তার বামপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। আমার শ্বশুরসহ চারজন আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে গরুগুলো বাড়িতে ফেরত আনা হয়।

চালকের বেপরোয়া গতির কারণে ২০২৪ সালের ৮ জুলাই উপজেলার সাংশৈল এলাকায় ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়। আহত হয়েছিল অন্তত ১০জন। এছাড়াও মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গরু ব্যবসায়ীরা ভুটভুটিতে করে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া, চৌবাড়িয়া; চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী ও রাজশাহীর সিটি হাটে গরু নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে ভুটভুটিতে চড়ে বিভিন্ন হাটে যাতায়াত করতে হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নওগাঁ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. রাশেদ্দুজামান বলেন, শ্যালো মেশিন চালিত তিন চাকার ভুটভুটির কোনো অনুমোদন নেই, রুট পারমিটও নেই। মহাসড়কে এদের চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও বিভিন্নভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট