1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পাবনা ইমাম গাযযালীর শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

দক্ষিণ রাঘবপুর, ঢাকা রোডে অবস্থিত পাবনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই দিনব্যাপী বার্ষিক সিরাত মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ২য় দিনে প্রতিষ্ঠানের মাঠে মনোমুগ্ধকর প্যান্ডেল তৈরি করে দিনব্যাপী মহা ধুমধামের সাথে সমাপনী অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে আলোচনার মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় দিনের শুরুতে/সমাপনী উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইমাম গাযযালী ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবিদ হাসান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব সুরাইয়া সুলতানা এর স্বাগত বক্তব্যে বিশেষ অতিথির বক্তব্য দেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, খয়েরসুতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব জিয়াউল হক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আওকাত হোসেন ও নুরে ইসলাম উজ্জ্বল, গভর্নিং বডির সদস্য সামিউল ইসলাম এবং অধ্যাপক রাজু ইসলাম ওলি।

আলোচনার মাঝে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের আফিয়া ইবনাথ সামিয়া কবিতা আবৃত্তি করেন এবং ষষ্ঠ শ্রেণির তুয়াইবা তাসনিম মিম একটি ইসলামি সংগীত পরিবেশন করেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবক।

আলোচনা শেষে আলু কুড়ানো, রংয়ের খেলা, দৌড়, বিস্কুট দৌড়, স্বরবর্ণ দৌড়, অংক দৌড়, ব্যাঙ দৌড়, সূঁচ-সুতা দৌড়, বস্তা দৌড়, মার্বেল দৌড়, জোড়া পায়ে দৌড়, ভারসাম্য দৌড়, গুপ্তধন কোথায়, হাতি উড়ে-পাখি উড়ে, দড়ি ঘোরানো, স্মৃতি শক্তি যাচাই, স্মৃতিশক্তি পরীক্ষা, লং জাম্প, হাই জাম্প ও গোলক নিক্ষেপসহ হরেক রকম খেলার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে শুরুতেই গার্ল গাইড ও হলদে পাখির ঝাঁকের মেয়েরা মাঠ পাস্ট করে এবং স্কাউটের মেয়েরা ডিসপ্লে প্রদর্শন করে।

আলোচনা সভা যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক আব্দুল মান্নান ভুঁইয়া। মধ্যাহ্ন ভোঁজের বিরতির পর বিকেলে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে আরবিতে তিলাওয়াত করেন আফরিন নাবা, বাংলায় মায়মুনা শেখ হিয়া ও ইংরেজিতে আফিয়া ইবনাথ সামিয়া।
পবিত্র গীতা পাঠ করেন প্রভাতী রাণী দাশ এবং বাইবেল পাঠ করেন কথা বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট