1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে ছাত্রদলের সভাপতি ফেসবুকে পদত্যাগের চিঠি পোস্ট করার কয়েক ঘণ্টা পরে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন। এঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পদত্যাগের চিঠি পোস্ট করে বিকেলে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

ফেসবুকে পদত্যাগ করা ওই ছাত্রদল সভাপতির নাম বিদ্যুৎ চন্দ্র মাহাতো। তিনি নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার দুপুরে জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক বরাবর সভাপতি পদ হতে অব্যাহতি চেয়ে

একটি লিখিত চিঠি পোস্ট করেন। পোস্টে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার এ সিদ্ধান্তকে অনেকেই রহস্যের চোখে দেখলেও বিকেলেই তা স্পষ্ট হয়ে যায়।

এরপর বিকেলে উপজেলা সদরের হেলিপোর্ট ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত নির্বাচনী সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উপস্থিত নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।

জামায়াতে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, কারও কোন প্ররোচনায় তিনি এ সিদ্ধান্ত নেয়নি। একক সিদ্ধান্তেই জামায়াতে যোগদান করেছেন এবং রাজনীতির মাঠে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট