1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি: বজ্রপাতে একজনের মৃত্যু মান্দায় সোনালী ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত কালাইয়ে ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মন্ডলের কর্মী সমাবেশ  গাজীপুরে বাস- অটোরিকশা সংঘর্ষ, নিহত-২ নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণ ঘরের মেঝে খুঁড়তেই বের হলো মায়ের লাশ, ছেলে পলাতক ভুল রক্তের রিপোর্টে প্রসূতির জীবন ঝুঁকিতে, জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মানবপাচারের শিকার প্রবাসীদের আর্তনাদ, দালালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বরিশালে আন্তঃ বিভাগীয় ব্যাডমিন্টর টুর্নামেন্টর উদ্ধাধন ও পুরস্কার বিতরন

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বরিশালে পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের আয়োজনে হোসাইন মোহাম্মদ সেলিম আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরিশাল স্পোর্টস ইউনিয়ন।

এই টুর্নামেন্টে বরিশাল বিভাগীয় বিভিন্ন জেলা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন রাউন্ডে জয়লাভ করে ফাইনালে মুখোমুখি হয় বরিশাল ইয়াংস্টার ক্লাবের লিমন খান ও সাবিদ আকন এবং শরীয়তপুর ইয়াংস্টার ক্লাবের আল আমিন খান ও মাআজ । উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব বিজয় অর্জন করে চ্যাম্পিয়ন হয়।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল ইয়াংস্টার ক্লাবের সভাপতি নুর মুহাম্মদ আরিফ ও ঝালকাঠি জেলা হেযবুত তওহীদের সভাপতি শাফায়েত হোসেন । খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি ও পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় উপদেষ্টা শফিকুল আলম উখবা। এ সময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ ও পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন, শরীয়তপুর জেলা সভাপতি বায়েজিত মালদ, গোপালগঞ্জ জেলা সভাপতি শরিফুল ইসলাম, বরিশাল বিভাগ হেযবুত তওহীদের প্রশাসনিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আতাউর রহমানসহ পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম উখবা বলেন, “আমরা সারা বাংলাদেশে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ক্রীড়া আয়োজন করে যাচ্ছি। প্রথমে ঐতিহ্যবাহী কাবাডি ও হাডুডু খেলাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে টুর্নামেন্ট আয়োজন করেছি। এরপর শীতকালীন ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট চালু করেছি। বর্তমানে সারা দেশে অন্তত ২০টির বেশি ক্লাব গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, “একসময় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন নিয়মিত হতো, যা এখন বিলুপ্তির পথে। অনেক ক্ষেত্রে মারামারি ও সংঘর্ষের কারণে প্রশাসন খেলাধুলার অনুমতি দিতে চায় না। আমরা এই নেতিবাচক ধারাকে ভেঙে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে খেলাধুলার আয়োজন করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি।

এই টুর্নামেন্টের মাধ্যমে বরিশালে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট