1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে একটি বেকারিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে বেকারির মালামালসহ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর ৩টার দিকে উপজেলার শ্রীপুর রেলস্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

যৌথ মালিকাধীন বেকারিটি স্থানীয় পর্যায়ে ভোগ্যপণ্য সরবরাহ করতো। এ ঘটনায় অগ্নিসংযোগকারী সন্দেহে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বেকারি মালিক পক্ষের লোকজন ও স্থানীয়রা। ওই ব্যক্তির নাম জানা যায়নি।
বেকারির কর্মচারী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর রাতে হঠাৎ বেকারির পূর্ব কোনা থেকে আগুন লাগে। আগুন লাগার পর ভেতরে থাকা শ্রমিকরা দৌড়ে বের হয়ে যায়। তাদের ডাকাডাকিতে সেখানে আশপাশের বাসিন্দারা উপস্থিত হন। নিজেরা আগুন নেভাতে চেষ্টা চালান। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁরা জানান, আগুনে বেকারির ভেতরে সবকিছু পুড়ে গেছে। তবে দ্রুত লোকজন বের হয়ে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি।

বেকারির মালিক পক্ষের একজন রফিকুল ইসলাম রকি বলেন, তাঁরা মনে করেন এটি সহিংসতা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য পাওয়া যাবে।

শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুটি ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহমেদ বলেন, একজনকে লোকজন আটক করে পুলিশে দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট