1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে কারও কাছে আর হাত পাততে হবে না

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। তাঁরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

তিনটি উপজেলা গঠিত নওগাঁ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৭৭ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৮৪ জন আর হিজড়া ভোটার রয়েছেন চারজন।

গত কয়েকদিন আগে নিয়ামতপুর উপজেলার ভাবিচা এলাকায় পাঁচজন হিজড়ার সঙ্গে কথা হয় এই
এই প্রতিবেদকের। এর মধ্যে দুইজন এই আসনের ভোটার। তিনজন এখনো ভোটার হননি। পাঁচজনেই নির্বাচন ও নির্বাচিত সরকার নিয়ে বলেছেন প্রত্যাশার কথা।

ময়না নামের একজন বলেন, ‘ভোট তো একজন নাগরিকের অধিকার। দেশের নাগরিক যখন হছি তখন তো ভোট দেওয়ায় লাগপে। আগামী ১২ ফেব্রয়ারি সকাল সকালই ভোট দিব বলে মনস্থির করেছি।’
কোনো প্রার্থী ভোট চেয়েছে কিনা জানতে চাইলে বলেন, রাস্তাঘাটে চলাফেরার সময় বিভিন্ন দলের প্রার্থীর কর্মী ও সমর্থকেরা ভোট চেয়েছেন। কুশল বিনিময় করেছেন। তাঁদের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে বলেছেন। দোয়া-আশীর্বাদ চেয়েছেন।

তিনি বলেন, একটি ভোটের মূল্য আছে। তাই দেখে-বুঝে ভোট দিব। সৎ ও যোগ্য লোককে ভোট দিবেন বলে জানালেন। আরশী নামের আরেকজন বলেন, এর আগে দুইবার ভোট দিয়েছেন।এবারও ভোট দিবেন।
নির্বাচিত সরকারের কাছে কি আশা করেন

জানতে চাইলে বলেন, ‘এমন নির্বাচিত সরকার চাই যারা সুখে-দুঃখে আমাদের পাশে থাকবে। আমাদের অসুবিধা-সমস্যার কথা শুনবে। সহযোগিতা করবে। আমাদের জন্য কার্যকরী দীর্ঘমেয়াদী একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। মাসিক ভাতার ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা কার্ড করে দিবে। এভাবে টাকা তুলতে আর ভালো লাগে না। লোকে ‘অন্যচোখে’ দেখে। কটু কথা বলে। তখন খুব খারাপ লাগে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন হিজড়া বলেন, ‘ভোটার হওয়ার জন্য মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম। তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেছিল। কিছু কাগজ জোগাড় করেছিলাম। অলসতায় বাদবাকি কাগজ আর জোগাড় করা হয়নি। অফিসেও যাওয়া হয়নি।

আগামী সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে
মুঠোফোনে মালকা নামের এক হিজড়া বলেন, ‘এখন দুই চরণ চলোছে তাই লোকজনের কাছ থ্যাকা এলাকা ঘুরে টাকা তুলোছি। খাওছি, চলোছি। যখন দুই চরণ আর চলবে না তখন হামাক কে দেখবে। তাই আগামী সরকারের কাছে হামার চাওয়া হলো হামাকেরে জন্য একটা কাজের ব্যবস্থা করে দিলে রাস্তায় রাস্তায় ঘুরে আর টাকা তুলা লাগবে না। বয়সকালে একটা ভাতার ব্যবস্থা করে দিক। হামরা আট-দশ জনের মত স্বাভাবিক জীবন চাই। সামাজিক মর্যাদা লিয়্যা বাঁচপার চাই।’মেঘনা নামের আরেকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট