1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ধামইরহাট হাসপাতালে রুগীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ 

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মহিলার মৃত্যু নিয়ে দায়িত্বের অবহেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের মেহেদী হাসান জানান, “আমার মাকে ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যার পরে ধামইরহাট  হাসপাতালে ভর্তি করা হয় এবং দায়িত্ব রতদের অবহেলায় রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন।

দায়িত্বরত নার্স সঠিক সেবা না দিয়ে রোগীর লোকজনের সাথে অসদাচরণ করে।” পরদিন ৫ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার মৃত মালেকা বেগমকে কবরস্থ করার পরে তার ছেলে মেহেদী হাসান, জামাই জয় রাসেল, প্রতিবেশী নাজমুল হাসান সহ আত্মীয়-স্বজন দুপুরে হাসপাতালে উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশীষ কুমারের নিকট মৃত্যুর কারণ জানতে চান এবং মৃত্যু সনদ চান।

আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জহুরুল ইসলাম মৃত্যুর কারণ বর্ণনা করেন। এবং সঠিক চিকিৎসা হয়েছে বলে জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশীষ কুমার বলেন, “সেবা প্রদানে স্টাফদের গাফিলতি থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

“পরিস্থিতি উত্তেজনায় রুপ নিলে হাসপাতালে অনেক ক্ষিপ্ত জনতা উপস্থিত হয়। থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে উতপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বলেন, অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট