1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

কোনাবাড়িতে জুট গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ি থানাধীন নছর মার্কেট এলাকায় একটি জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে প্রায় ৭ হাজার বর্গফুট আয়তনের একটি জুট গোডাউন ক্ষতিগ্রস্ত হয়। এতে জুট কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা এবং উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ২টি ইউনিট ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের ১টি ইউনিটসহ মোট ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন মোহাম্মদ মামুন, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি ও আরও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে স্থানীয়রা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট