1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনে বিজয়ী হয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী প্রার্থী মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় সকলে মিলেমিশে নওগাঁ–১ আসনের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাপাহার উপজেলার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হঠাৎ এই আগমনে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

অভিব্যক্তি প্রকাশ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাহবুবুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি খুব খুশি হয়েছি। আজকে দেখা করতে এসে খুব ভালো লেগেছে।

তিনি বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। সামনের দিনে আমরা সবাই মিলে কাজ করব। তাই সকলের সহযোগিতা আশা করছি। সবাই মিলে এই আসনের তিন উপজেলায় শান্তিপূর্ণ, হিংসামুক্ত ও মানবিক পরিবেশ তৈরি করতে চাই। জনগণের খেদমত করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই।

মাহবুবুল আলম বলেন, ‘জয়-পরাজয় রাজনীতিরই অংশ। কিন্তু সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাই হোক আমাদের পথচলার মূল শক্তি। রাজনীতি হোক প্রতিহিংসার নয়, হোক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে সমৃদ্ধ।’

এসময় দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট