1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

রমজানে বরিশালের মাছ বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি: কারসাজি নাকি সরবরাহ সংকট

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

পবিত্র রমজানকে কেন্দ্র করে রুপাতলী মাছ বাজারে মাছের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহে বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রুই, ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৪০০ টাকা থেকে ৫০০ টাকা, বোয়াল ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা, চিংড়ি  ৯০০ থেকে ১২ টাকা  ও ইলিশ জাটকা মাছ ৭০০ থেকে ৮০০ টাকা ধরে বিক্রি হচ্ছে,  প্রায় সব মাছের দামই বেড়েছে। বিক্রেতারা বলছেন, নদী ও ঘের থেকে সরবরাহ কম আসছে, পাশাপাশি পাইকারি বাজারেও দাম বেশি। তবে একাধিক ক্রেতা মোঃ আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, রমজানের সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন।পাইকারি ও খুচরা দামের পার্থক্য।

তথ্য অনুযায়ী, পাইকারি বাজারে দাম কিছুটা বাড়লেও খুচরা পর্যায়ে বৃদ্ধি তুলনামূলক বেশি। এতে প্রশ্ন উঠছে—সরবরাহ সংকটই কি একমাত্র কারণ, নাকি মধ্যস্বত্বভোগীদের কারসাজি রয়েছে?

স্থানীয়রা বলছেন, নিয়মিত বাজার তদারকি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভোক্তারা দ্রুত বাজার মনিটরিং ও মূল্য তালিকা টাঙানোর দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়। তবে কার্যকর নজরদারি থাকলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সম্ভব।

রমজানে মাছ কিনতে হিমশিম, স্বল্প আয়ের পরিবারের দীর্ঘশ্বাস

রমজান মাসে ইফতার ও সেহরিতে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করতে চান সবাই। কিন্তু রুপাতলী মাছ বাজারের বাড়তি দামে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

রিকশাচালক আব্দুল করিম (ছদ্মনাম) জানান,আগে ৫০০ টাকায় দুই কেজি মাছ নিতে পারতাম। এখন এক কেজি কিনতেই কষ্ট হচ্ছে।”

এক গৃহিণী মাহামুদা বেগম বলেন, “বাচ্চাদের জন্য মাছ কিনতেই বাজেট ভেঙে যাচ্ছে। রমজানে একটু ভালো খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু দাম শুনে হতাশ।”

বিক্রেতারাও বলছেন, তারাও উচ্চ দামে কিনতে বাধ্য হচ্ছেন। তবে ক্রেতারা মনে করছেন, বাজারে সঠিক তদারকি না থাকায় তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

রমজান মাস হলেও, বাজারের ঊর্ধ্বমূল্য সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট