1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে জাতীয় পতাকা উত্তোলন ঘিরে বিতর্ক, প্রশ্নের মুখে আনসার মহাপরিচালক

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় গাজীপুরে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রশ্নের মুখে পড়েন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী প্রাঙ্গণে দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সকাল ১১টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২০ ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক।

অনুষ্ঠানে তিনি দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ডের উদ্বোধন করেন। তবে নির্ধারিত জাতীয় পতাকার পরিবর্তে আনসার ও ভিডিপির ২৮ ফুট দৈর্ঘ্যের বাহিনীর পতাকা উত্তোলন করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন না করায় অনুষ্ঠানস্থলে উপস্থিত সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন তুললে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে তিনি স্থান ত্যাগ করেন। পরবর্তীতে সাধারণ আনসার সদস্যরা ওই ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে পতাকা উত্তোলন করা হয়েছে, যা দিনরাত উত্তোলিত থাকবে।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট