1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

কালাইয়ে পথরোধ করে ছিনতাই: বিএনপি নেতা গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেলে করে টাকা সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ী ও তার সহকারীকে পথরোধ করে মারধর করে ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিয়ালা গ্রামের নুর আলমের ছেলে নাজিমুদ্দিন একজন আড়ৎ ব্যবসায়ী। গত মঙ্গলবার (৩ মার্চ) দিনভর তিনি তার সহকারী আব্দুল আলীমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার বিভিন্ন বাজার থেকে টাকা সংগ্রহ করেন। রাত সাড়ে ৮টার দিকে তারা মাত্রাই–বিয়ালা সড়কের বকুল মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে।

এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে ব্যবসায়ী নাজিমুদ্দিন ও তার সহকারী আব্দুল আলীমকে এলোপাতাড়ি মারধর করে তাদের কাছ থেকে ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আহত ব্যবসায়ীর বাবা নুর আলম বাদী হয়ে কালাই থানায় বিএনপি নেতা হারুনসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ প্রধান আসামি হারুনকে গ্রেফতার করে।

মামলার অন্য আসামিরা হলেন— হারুনের ভাই মামুনুর রশিদ, একই গ্রামের রেজাউল ইসলাম, জনাব আলী, রেজাউল করিম ও তোফায়েল আহম্মেদ। পুলিশ জানিয়েছে, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

ঘটনার প্রত্যক্ষদর্শী আমির হোসেন জানান, “হারুন ও তার ভাই মামুনুর রশিদসহ ১০ থেকে ১২ জন লোক ব্যবসায়ী ও তার সহকারীকে মারধর করে প্রায় সাড়ে আট লাখ টাকা নিয়ে যায়। এলাকায় তারা সন্ত্রাসী হিসেবে পরিচিত।”
মামলার বাদী নুর আলম বলেন, “টাকা চলে গেছে তাতে সমস্যা নেই, কিন্তু আমার ছেলেকে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে তার বিচার চাই। সেই আশাতেই মামলা করেছি।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই প্রধান আসামি হারুনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট