1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতি নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত মিজাপুরে যুবদল নেতার লাশ উদ্ধার কালাইয়ে মুরাইল ভাবকী খাল পুনঃখনন উদ্বোধন  রৌমারীতে ১৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট আটক ভূরুঙ্গামারীতে ঈদ উপলক্ষে  প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী পাবনায় শ্রমিক পরিবারের পাশে শিমুল বিশ্বাস ৫৭ পরিবার পেল ৬ লাখ ৯১ হাজার টাকা সহায়তা সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

পাবনায় শ্রমিক পরিবারের পাশে শিমুল বিশ্বাস ৫৭ পরিবার পেল ৬ লাখ ৯১ হাজার টাকা সহায়তা

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পাবনায় নিহত ও আহত পরিবহন শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তার নিজস্ব অর্থায়নে ৫৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রতি বছরের ন্যায় এবছরও বিতরণ করা হয় ৬ লাখ ৯১ হাজার টাকা, যা শ্রমিক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাইপাস টার্মিনালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ সহযোগিতা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাসকে তার বাবার সহকর্মী হিসেবে উল্লেখ করে বলেন, “তিনি আমার বাবার মতো। বাবা আমাকে যা নির্দেশ দেবেন, আমি তা সাদরে গ্রহণ করবো।”

তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে বলেন, প্রথম ধাপে তার নিজ এলাকা লালপুর থেকে বিতরণ শুরু হয়েছে এবং দ্বিতীয় ধাপে পাবনায় এ কার্যক্রম শুরু করা হবে। তিনি আরও বলেন, পরিবারের মা-বোনদের অদৃশ্য শ্রম সমাজে যথাযথভাবে মূল্যায়িত হয় না। এই কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবার আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক, আয়োজক ও অর্থদাতা বিএনপি সাবেক চেয়ারপারসন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, পাবনা-৫ আসনের সংসদ সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা জেলা সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “আমার সাথে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রয়েছেন, তার হাতে ফ্যামিলি কার্ড রয়েছে। আমি চেষ্টা করবো, আমার এলাকার সকল মানুষ যেন এ কার্ড পায় তা নিশ্চিত করতে।”

সংগঠনের সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির।

তিনি বলেন, “এ ধরনের অর্থ বিতরণ পাবনা ছাড়া অন্য কোনো জেলায় চোখে পড়ে না। এটি সম্ভব হয়েছে শ্রমিক নেতা অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের আন্তরিকতা ও শ্রমিকদের প্রতি ভালোবাসার কারণে। তিনি দেশ-বিদেশ থেকে সহায়তা এনে শ্রমিকদের পাশে দাঁড়ান।” তিনি শিমুল বিশ্বাসকে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে নিহত ও আহত পরিবহন চালক, হেলপার ও ভাড়া সংগ্রহকারীসহ মোট ৫৭টি পরিবারের মাঝে অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের নিজস্ব অর্থায়নে ৬ লাখ ৯১ হাজার টাকা বিতরণ করা হয়। সহায়তা পেয়ে পরিবারগুলোর সদস্যদের মধ্যে আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়।

ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, সংগঠনের সাবেক সভাপতি ফিরোজ শেখ, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ এবং মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লি চিকিৎসক সমিতি পাবনা জেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার জেলা সভাপতি জয়নাল আবেদীন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি রাসেল ড্রাইভার, সিনিয়র লাইন সেক্রেটারি শাহীন শেখ, লাইন সেক্রেটারি রবিউল ইসলাম বাবলু, জেলা মোটর মেকানিক সমিতির সভাপতি আব্দুল বারিক এবং জেলা রিকশা-ভ্যান চালক সমিতির সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীরসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বাস-মিনিবাস, মোটর, অটোটেম্পু, রিকশা, হোসিয়ারি, বিড়ি, মেকানিক ও পার্লার শ্রমিকসহ শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সাবেক সভাপতি শহীদুল্লাহ শেখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট