1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে মাঠে প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরে বেলা ১২টায় কালাই উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস এবং হাজীদের রুমাল বিতরণ করা হয়।একই সঙ্গে প্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “মানুষের মৌলিক চাহিদা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি কিছুটা জটিল হলেও আমরা সফলভাবে কাজ এগিয়ে নিচ্ছি।তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ছুটির দিনেও তিনি দায়িত্ব পালন করছেন। আমরাও তাঁর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি, যাতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়।এ সময় স্থানীয় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিব

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট