1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

কালাই নুনুজ বাজারে লেবার শ্রমিকদের মাঝে সেমাই-চিনি বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলার নুনুজ ত্রিমহিনীহাট ও বাজার লেবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। 

একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় আহত ও অসুস্থ শ্রমিক সরদার মোঃ আলহাজ চিকিৎসার সকল ব্যয় সংগঠনের পক্ষ থেকে বহন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় নুনুজ বাজার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মামুনুর রশিদ মামুন সরকার। তিনি শ্রমিকদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের কল্যাণে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুনুজ বাজার লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মফিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি মনজুরুল আলম, সহ-সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবির হোসেন, সদস্য মোঃ লিটন সরকার, মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ রাজু হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট