1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ আহত ৬

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সাবিলপুর নামক এলাকায় ভটভটি, ভ্যান ও চার্জার ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতনামা এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে পরে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। ঘটনাটি আজ (২৪ মার্চ) সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সাবিলপুর নামক স্থানে ঘটে।

দূর্ঘটনায় আহতরা হলেন পাঁড়ইল ইউনিয়নের গাংগোর এলাকার আব্বাসের ছেলে বাবু(৩২) ও তার স্ত্রী আরফাতুন(৩২), উমরইল এলাকার নুর আলমের স্ত্রী নুরেফা(৩২), তাঁর ৭ বছর এবং ৬ মাসের শিশু বাচ্চা ও অজ্ঞাতনামা আরেকজন। ঘটনার পর ভটভটির চালক পলাতক রয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ধানসুরার দিকে যাওয়া ভটভটি, দাশরাই থেকে আসা ভ্যান ও গাংগোরের দিক থেকে আসা চার্জার ভ্যান সাবিলপুরে মোড়ে একসাথে মুখোমুখি পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি সজোরে ধাক্কা দেয় ভ্যান ও চার্জার ভ্যানকে। এতে ভ্যান ও চার্জার ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়ার পর অজ্ঞাত বৃদ্ধ মহিলাকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁকি ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়।

আহতদের দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম হাসপাতালে ছুটে আসেন এবং আহতদের খোঁজ খবর নেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল নাহিদ পবিত্র বলেন, গুরুত্বর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দূর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ভটভটি, ভ্যান থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত বৃদ্ধার পরিচয় সনাক্তের কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট