1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলুবোঝাই একটি অটোভ্যানকে মাটিবাহী একটি ট্রাক্টর ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রাম গ্রামের আ. কাদের (৬০) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী গ্রামের মানিক (৫৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলুবোঝাই একটি অটোভ্যান মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকা থেকে নিয়ামতপুর বাজারে আসছিল। পথিমধ্যে ভবানীপুর এলাকায় আসলে বিপরীত দিকে আসা মাটি বোঝাই ট্রাক্টর সজোরে অটোভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে অটোভ্যানটি রাস্তার পাশে নিচু জায়গায় উল্টে যায়। এতে অটোতে থাকা দুজন আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

স্থানীয়দের অভিযোগ, এসব ট্রাক্টর দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে চলাচল করে। চালকদের নিষেধ করলেও তাঁরা কথা শোনেন না।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট