1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পাবনায় দালিফের স্মৃতিতে ছায়া ও কল্যাণের বটতলা স্থাপন

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

রাস্তার পাশে রোপিত বটগাছ ভবিষ্যতে হবে মানুষের বিশ্রামস্থল ও পরিবেশের রক্ষাকবচ এই আশায় আলোচনা, দোয়া ও মিষ্টিমুখের মধ্য দিয়ে পাবনা সদর উপজেলার ১নং মালিগাছা ইউনিয়নের মনিদাহ গ্রামের খন্দকার পাড়ার তিন রাস্তার মোড়ে মরহুম দালিফের স্মৃতিতে ‘দালিফের বটতলা’ নামে দুইটি বটগাছের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসলাম হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও গ্রাম প্রধান খতিব আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি কৃষিবিদ রাজিবুল হাসান প্রিন্স।

বক্তারা বলেন রাস্তার পাশে রোপণ করা এই বটগাছ দুটি ভবিষ্যতে এলাকাবাসী, পথচারী, শ্রমজীবী মানুষ ও যাত্রীদের জন্য বিশ্রামের স্থান তৈরি হবে। এটি বাতাস পরিশুদ্ধ করে অক্সিজেন সরবরাহ বাড়াবে।

গ্রামীণ সমাজে বটতলা ঐতিহ্যগতভাবে আড্ডা ও আলোচনা কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠবে। পাখি ও বিভিন্ন প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করবে। মানুষের উপকারে আসা এই গাছ রোপণকারীদের ও দালিফের জন্য চলমান সওয়াবের উৎস হবে।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা রাইফেল ক্লাবের কোচ দিলরুবা খন্দকার, দালিফ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল হোসেন পায়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচন শেষে সবাই মিলে বটগাছের চারা দুইটি রোপণ করেন। পরে গাছগুলোর গোড়ায় পানি এবং সুরক্ষার জন্য চারপাশে বেড়া দেওয়া হয়। পাশাপাশি ‘দালিফের বটতলা’ নামের একটি নামফলক স্থাপন করা হয়। এরপর মরহুম দালিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও গাছটির জীবিত থাকার আশা নিয়ে মহান রব্বুল আলামীন এর দরবারে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন। দোয়া শেষে উপস্থিত সকলে মিষ্টিমুখ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, সময়ের সাথে এই বটগাছ দুটি বড় হয়ে ‘দালিফের বটতলা’কে একটি ছায়াময়, উপকারী ও ঐতিহ্যবাহী স্থানে পরিণত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট