1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

আমি অন্যায় করলে প্রতিবাদ করবেন—পাবনার নবাগত ডিসি

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম- এর যোগদান উপলক্ষে পাবনা জেলা মোটর মালিক ও শ্রমিকদের সঙ্গে এক পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সংশ্লিষ্টরা।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় জেলা প্রশাসন কার্যালয়ের জেলা প্রশাসকের দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, “আমি শতভাগ নৈতিকতা ও সততা নিয়ে আপনাদের সঙ্গে কাজ করতে চাই।” তিনি এ বিষয়ে সকলের দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি আরও বলেন, “আমি যদি কোনো অন্যায় কাজ করি, আপনারা সেটার প্রতিবাদ করবেন।” তিনি আশ্বস্ত করেন, সকল বৈধ কার্যক্রমে সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

অনুষ্ঠানে পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের উদ্যোগে মোটর সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বরণ অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সভাপতি মোজাম্মেল হক কবির।

তিনি বলেন, অতীতের সকল জেলা প্রশাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবহন খাতে সর্বোচ্চ সেবা প্রদান করা হয়েছে। নতুন জেলা প্রশাসকের কাছেও একইভাবে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন এবং সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে তিনি উপস্থিত সবাইকে একে একে পরিচয় করিয়ে দেন। পরিচিতি পর্ব শেষে উপস্থিত সকলে হাস্যোজ্জ্বল ও মিষ্টভাষী নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, সদস্য খন্দকার শফিকুর রহমান লালু ও এসএম রিসন রাজিব, মাসপো গ্রুপের উপ-সহকারী ব্যবস্থাপক আলিমুজ্জামান বিশ্বাস পনি, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক, সাংগঠনিক সম্পাদক সালতান মাহমুদ, লাইন সেক্রেটারি রবিউল ইসলাম বাবলু, রানা গ্রুপের জিএম মোনায়েম খান, বাংলা স্টার পরিবহনের চেয়ারম্যান মাওলানা আব্দুস শুকুর, সিইও ইমরান হোসেন, এজিএম গোলাম হোসেন সানাসহ আরও অনেকে।
উল্লেখ্য, পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম (২৯তম বিসিএস) ১ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর সচিব (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট