1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু থাকবে না- এমপি মোস্তাফিজুর রহমান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সমাজে বসবাসরত পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় সুফলভোগী খামারিদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। সকলে মিলে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করলে ভবিষ্যতে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী বলে কিছু থাকবে না।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে মাদকের ব্যবহার বেড়েছে। মাদক থেকে বিরত থাকতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তাছাড়া যারা প্রাণিসম্পদ অফিস থেকে  ছাগল ও উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার ৮০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট