1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নে চক দেউলিয়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম জমসের আলী(১৮)। বাবার নাম শাহাজান আলী। বাড়ি উপজেলার চক দেউলিয়া গ্রামে। জমসের মান্দা মমিন শাহানা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্বে থেকেই মতবিরোধের কারণে একাকিত্বে ভুগতেন জমসের। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে খাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। রাতে আনুমানিক ২ টার দিকে শয়নকক্ষে গলায় ফাঁস দেয়। সকালে ডাকাডাকি করে না উঠলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
থানায় খবর দিলে পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ নিচে নামান।

জমসের আলীর বাবা শাহাজান আলী বলেন, ‘ছেলেটা বিভিন্ন বিষয় নিয়ে একাকিত্বে ভুগতো। গতকাল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকি করলেও না উঠলে দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন,  ঘটনাস্থলে গিয়ে সকল কিছু পর্যবেক্ষণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট