1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

গাজীপুরের সাইনবোর্ড কামারজুরি এলাকায় অটোরিকশার চাপায় সাড়ে তিন বছর বয়সী রাজিবুল হাসান সিফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় গাছা থানার কামারজুরি এলাকার দারুল হাবিব মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সিফাত তার বড় ভাইয়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে পাশের একটি দোকানে যায়। দোকান বন্ধ থাকায় সে বাড়ির দিকে ফিরে আসছিল। এ সময় একটি বেপরোয়া গতির থ্রি-হুইলার অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকেই স্থানীয়রা অটোরিকশাসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত শিশু সিফাত তার বাবা-মায়ের সঙ্গে কামারজুরি এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। তার পিতা জানান, তাদের স্থায়ী বাড়ি নীলফামারী জেলায়। জীবিকার তাগিদে পরিবারসহ গাজীপুরে এসে বসবাস করছিলেন তারা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া গতির ঘাতক অটোরিকশা চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় অটোসহ চালক মোঃ সুজন (৪২) কে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট