1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালক নিহত, আহত শিক্ষক

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে এক ভ্যানচালক নিহত এবং এক স্কুলশিক্ষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি লাবলু হোসেন (৫০)। তিনি কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় ভ্যানচালক ছিলেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন খুটামারা হাফেজিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা ও দক্ষিণ দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তারুজ্জামান (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লাবলু হোসেন তার ভ্যানে করে শিক্ষক আক্তারুজ্জামানকে নিয়ে খুটামারা হাফেজিয়া মাদ্রাসা এলাকা থেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই এতে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই লাবলু হোসেনের মৃত্যু হয়।

এদিকে গুরুতর আহত শিক্ষক আক্তারুজ্জামানের বুকের ডান পাশে মারাত্মক দগ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট