1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পাবনায় ডিবি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক- ১

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও  আগ্নেয়াস্ত্র তৈরীর বেশ কিছু সারঞ্জামাদিসহ একজনকে আটক করেছে। এ সময় পালিয়ে যায় অপর একজন। আটককৃত অলি হোসেন (২৬) পাবনা সদর উপজেলার হাজির হাট এলাকার রক্সেল শেখের ছেলে। 

সোমবার (২০ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, রবিবার দিনগত মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এর অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল পাবনা সদর উপজেলার আরিফপুর হাজিরহাট মাদারবাড়ী এলাকায় অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে শুভ ফকির (২৫) নামের একজন পালিয়ে গেলে পুলিশ অলি হোসেন কে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে অলি তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে স্বীকার করে।

পরে তার স্বীকারক্তি অনুযায়ী আরিফপুর এলাকার শুভ ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বিদেশী তৈরী রিভলবার ও একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, দুই রাউন্ড রিভলবারের গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরীর বেশ কিছু সারঞ্জামাদি উদ্ধার করা হয়। পালাতক শুভ ফকির আরিফপুর পূর্বপাড়ার সাইদুল ইসলাম ফকিরের ছেলে। তার বিরুদ্ধে একটি চুরির মামলা এবং আটককৃত অলি হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট