1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসার পুকুরে ডুবে আমীর উদ্দিন গাজী (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযানের পর তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আমীর উদ্দিন টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র ছিল। সে এরশাদনগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, রোববার আসরের নামাজ আদায়ের পর আমীর উদ্দিন মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যার দিকে পুকুরের গভীর পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট