1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

রায়পুরে দুই উপ-স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন চিকিৎসক শূন্যতা, ভোগান্তিতে রোগীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ‎প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন করে ডাক্তার থাকার নিয়ম থাকলেও গত এক যুগ ধরে রায়পুরের দুটি ইউনিয়নের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে কোনো ডাক্তার নেই। এতে খেটে খাওয়া সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর এ কারণে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অতিরিক্ত চাপ পড়ে।

‎‎রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার ১নং চরআবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজার এলাকায় একটি ও ৭নং বামনী ইউনিয়নের সাইচা গ্রামে অপর একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এ উপ-স্বাস্থ্যকেন্দ্রে একজন করে ডাক্তারের পদ থাকলেও প্রায় ১১-১২ বছর ধরে এ পদগুলো খালি পড়ে আছে।তবে সাপ্তাহে একদিন এমবিবিএস ও বাকী ৫ দিন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) দিয়ে রোগী দেখেন।

‎বামনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সী বলেন, প্রায় ৩ থেকে ৪ বছর আগে একজন ডাক্তার এসে ৭ থেকে ৮টি রোগী দেখেছে। এরপর আর কোনো ডাক্তার এই কেন্দ্রে আসেনি। এতে এলাকার সাধারণ মানুষ কোনো ভালো চিকিৎসা পাচ্ছে না। সামান্য সমস্যাতেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।

‎হায়দরগঞ্জের কয়েকজন ব্যবসায়ী জানান, উপ-স্বাস্থ্য কেন্দ্রকে ঘিরে ৩টি ইউনিয়নের উদমারা, চরবংশী, খাশেরহাট, চরভৈরবী, চরআবাবিল, ঝাউডগী, হাওলাদার বাজার, আলগি বাজার, চরভাংগা, টমটম পুরান বেড়ী, জালিয়ার চর, শহর আলী মোড়, বিরমপুর ও চরভৈরবি ইউনিয়নের ৮৬ হাজার ৬৩৮ পরিবার, হায়দরগঞ্জ বাজারের ২’শ ব্যবসায়ী, প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মেঘনা উপকূলীয় অঞ্চলের জেলে ও দিনমজুর চিকিৎসা সেবা নিয়ে থাকেন। কিন্তু গত ১০ বছর ডাক্তার না থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

‎হায়দরগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মানস দে জানান, আমি এ কেন্দ্রে এক বছর আগে যোগদান করেছি। এমবিবিএস ডাক্তার ও ফার্মাসিস্ট না থাকায় তাদের দায়িত্ব আমাকে একাই পালন করতে হচ্ছে। এখানে প্রতিদিন গড়ে ৫০-৬০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। মেডিকেল অফিসার না থাকায় অতিরিক্ত চাপ নিতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট