1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

মির্জাপুরে এসএসসি পরীক্ষা শুরু: উপস্থিত ৩৯৭৩, অনুপস্থিত ৪৫

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন থেকেই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা, ফলে সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

‎উপজেলার সকল পরীক্ষার হলে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং নকল প্রতিরোধ নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।
‎প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট ৩৯৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তবে ৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যাদের মধ্যে অধিকাংশই ছাত্রী।
‎উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ১৯০৭ জন ছাত্র এবং ২০৬৬ জন ছাত্রী রয়েছে। উপজেলার বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়।

‎উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী পরীক্ষাগুলোও একইভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।

‎উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, “সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। আশা করছি বাকি পরীক্ষাগুলোও সুন্দরভাবে সম্পন্ন হবে। ‎সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষাকেন্দ্রগুলোতে নজরদারি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট