1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

কালাইয়ে মাদকাসক্ত ভাইকে শাসন করতে গিয়ে বড় ভাইয়ের তিন লাখ টাকা ক্ষতির অভিযোগ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুট গ্রামে ছোট ভাইয়ের মাদকাসক্তি ঠেকাতে গিয়ে বড় ভাইয়ের প্রায় তিন লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোঃ শাহরিয়ার কবির সুজনের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রয়সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন তার বড় ভাই মোঃ শাহজাহান ফারুক।

অভিযোগকারী শাহজাহান ফারুক জানান, দীর্ঘদিন ধরে তিনি পারিবারিকভাবে ছোট ভাই সুজনকে মাদক সেবন ও বিক্রি থেকে বিরত রাখার চেষ্টা করে আসছিলেন। তবে এতে উল্টো দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে সুজন মোসলেমগঞ্জ বাজারে সরকারি পজিশনে থাকা তাদের যৌথ দখলকৃত দোকানের মাঝখানের পার্টিশন ভেঙে তার মুদি দোকানে প্রবেশ করে। এ সময় দোকান থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় অতিষ্ঠ হয়ে শাহজাহান ফারুক কালাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ করার পর থেকে তিনি বিভিন্নভাবে হুমকি ও প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন বলেও দাবি করেন। তিনি আরও জানান, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে।

এ বিষয়ে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, সুজন দীর্ঘদিন ধরে নেশা করে বলে তারা শুনে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে গোপনে মাদক বিক্রির অভিযোগও রয়েছে, যদিও তা সরাসরি তারা প্রত্যক্ষ করেননি।

অভিযুক্ত শাহরিয়ার কবির সুজন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তার ভাষ্য, “নেশাখোর ধরতে গেলে কখনো কখনো নেশা করতে হয়, ডাকাত ধরতে গেলে ডাকাতের মতো আচরণ করতে হয়।” তবে তিনি দাবি করেন, তিনি কখনো জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেননি।

এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট