1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পাবনায় ইছামতি নদী খননের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনকারীরা। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টায় সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের সামনে ‘ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা’ ও ‘রিভারাইন পিপল পাবনা জেলা শাখা’র যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, পরিবেশ আন্দোলক, শিক্ষাবিদ ও শতাধিক স্কুল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।

সভাপতিত্ব করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এবং সঞ্চালনা করেন রিভারাইন পিপল পাবনার সভাপতি ড. মনছুর আলম।

বক্তারা বলেন, ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পটি ২০২৪ সালে শুরু হলেও মাত্র ৬ মাসের মধ্যেই খনন কাজ বন্ধ হয়ে যায়। প্রকল্পের আওতায় ১১০ কিলোমিটার নদী খনন, শহরের দুই তীরে ১০ কিলোমিটার ওয়াকওয়ে, ৫৬টি ঘাট, ২৩টি ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা ও তীর সংরক্ষণসহ ব্যাপক উন্নয়ন পরিকল্পনা থাকলেও বর্তমানে কাজের দৃশ্যমান অগ্রগতি নেই।

তারা অভিযোগ করেন, নিম্ন আদালতে দায়ের হওয়া প্রায় ১৪০টি মামলা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি এবং প্রশাসনিক জটিলতার কারণে এই গুরুত্বপূর্ণ প্রকল্প স্থবির হয়ে পড়েছে। যদিও সিএস মানচিত্র অনুযায়ী নদী খননের নির্দেশনা মহামান্য হাইকোর্ট দিয়েছেন, তবুও অদৃশ্য কারণে কাজ বন্ধ রয়েছে—যা পাবনাবাসীর কাছে বোধগম্য নয়।

বক্তারা আরও বলেন, ইছামতি নদীর ১১০ কিলোমিটার পুনরুজ্জীবিত হলে পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার কৃষি, সেচ ব্যবস্থা ও যোগাযোগ খাতে বিপ্লব ঘটবে। একই সঙ্গে পাবনা শহর একটি আধুনিক, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক ভাষ্কর চৌধুরী, রিভারাইন পিপল পাবনার প্রচার সম্পাদক খালেদ আহমেদ, সদস্য জুবায়ের খান প্রেন্স, সাংবাদিক আরকে আকাশ, উত্তোরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, কবি নীলিমা নীল, নোঙ্গর সাহিত্য সংগঠন ঈশ্বরদীর সদস্য নন্দিনী আরজু ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন সরকারি এডওয়ার্ড কলেজ শাখার আহ্বায়ক ইমামুল হক।

অনুষ্ঠানে একুশে বইমেলা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক সিরাজ মাহমুদ, সমাজকর্মী রবিউল ইসলাম, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম এবং ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের সব জটিলতা নিরসন, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং ডিপিপি-২০২৩ অনুযায়ী সকল অবকাঠামো বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট