1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

আনসারদের সহায়তায় পাবনা মানসিক হাসপাতাল এখন যেন বিনোদন কেন্দ্র

কৌশিক আহমেদ, পাবনা:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

টিকটকারদের অত্যাচারে অতিষ্ঠ পাবনা মানসিক হাসপাতালের রোগীরা পাবনা মানসিক হাসপাতাল এখন যেন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে

দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতাল এখন যেন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। রোগী দেখতে অবাধে ঢুকছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, কথিত কনটেন্ট ক্রিয়েটররা রোগীদের উত্ত্যক্ত করে বানাচ্ছেন অপমানজনক ভিডিও, যা পরে ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতে রোগীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। অভিযোগ রয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ঘুষ দিয়ে ভেতরে প্রবেশ করছেন তারা।

সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। হাসপাতালে কথিত কনটেন্ট ক্রিয়েটররা বিকৃত অঙ্গভঙ্গি প্রদর্শন করে প্রকাশ্যেই অভ্যন্তরে ভিডিও বানাচ্ছেন।

এর আগে আনসার সদস্যদের ঘুষ লেনদেনের ভিডিও ধারণ করা হয়। সেখানে দেখা যায়, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জনপ্রতি ৫০ টাকা দিয়ে ভেতরে প্রবেশ করছেন দর্শনার্থীরা।

স্থানীয়রা জানান, আনসার সদস্যদের হাত দিয়ে তোলা এসব ঘুষের টাকা চলে যাচ্ছে একটি সিন্ডিকেটের পকেটে। মানসিক রোগীদের জন্য গড়ে তোলা দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতালটিকে যারা বিনোদন কেন্দ্রে পরিণত করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীরাও।

হাসপাতালটির মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম শফিউল আজম বলেন, ‘এমন কর্মকাণ্ডে মানসিক রোগীদের স্বাস্থ্য ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়তে পারে। কারণ টিকটকাররা এসে রোগীদের অতীতের দুঃখ-দুর্দশার কথা মনে করিয়ে দেয়। এতে মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়।’

হাসপাতালটির পরিচালক শাফকাত ওয়াহিদ বলেন, ‘নিঃসন্দেহে বিষয়টি খুবই খারাপ। এ নিয়ে হাসপাতালের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেয়া রয়েছে। ইতোমধ্যে দুজন আনসার সদস্যকে অব্যাহতি দেয়া হয়েছে।’

১৯৫৭ সালে পাবনা শহরের হেমায়েতপুরের শীতলাই জমিদারবাড়িতে ১১১ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় পাবনা মানসিক হাসপাতাল। শুরুতে ৬০ শয্যাবিশিষ্ট হলেও পরে ১৯৯৬ সালে এর শয্যাসংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০০-তে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট