1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো জাতীয় দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এ আয়োজনে ছিল আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওয়াছেফ আহমেদ দিপু তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশেরপত্রের ব্যুরো প্রধান নূর মোহাম্মদ আরিফ, দৈনিক মুখপত্রের বার্তা সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রানা, দৈনিক আজকালের কণ্ঠ’র বিশেষ প্রতিনিধি মোঃ জামাল কারাল এবং দৈনিক প্রতিতি বাংলাদেশ-এর বরিশাল প্রতিনিধি মোঃ উজ্জলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকালের কণ্ঠ প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয় এবং দেশের সার্বিক উন্নতি ও পত্রিকার উত্তরোত্তর অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট