1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে খোলা বাজারে তেল বিক্রি; ৬০ হাজার টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে অবৈধভাবে খোলা বাজারে ডিজেল বিক্রির দায়ে দুই দোকানে অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে রবিবার পৃথক সময়ে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের কাশিমপুর পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সন্ধ্যার পর ফরহাদ নামে এক ব্যক্তির দোকানে অভিযান চালানো হয়। তার দোকানে খোলা বাজারে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। এছাড়াও লাইসেন্সবিহীন ওই দোকানে প্রায় ৫০০ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেন।

এর আগে বিকেলে অপর একটি অভিযানে একই এলাকার মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির প্রোপাইটর মো. আলামিন লাইসেন্স ছাড়াই খোলা বাজারে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রি করছিলেন। অভিযানে দোকানটিতে প্রায় ৯৫০ থেকে ১০০০ লিটার ডিজেল তেল মজুদ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট