1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

টঙ্গীতে অস্ত্রের মুখে ডাকাতি: মূল অভিযুক্ত ‘কলা ইমরান গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে দোকানে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১, উত্তরা। গ্রেপ্তারকৃত ইমরান এলাকায় ‘কলা ইমরান’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান টঙ্গীর দত্তপাড়া হিমারদিঘী এলাকায় বেড়ে উঠেছে। এলাকাবাসীর দাবি, সে কোনো সাধারণ অপরাধী নয়; বরং অতীতে একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং একসময় ক্রস লিস্টেড আসামি হিসেবেও পরিচিত ছিল। তার নাম শুনলেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ত বলে জানান অনেকে।
সাম্প্রতিক ডাকাতির ঘটনায় অস্ত্রের মুখে একটি দোকান থেকে মালামাল লুটের অভিযোগ ওঠে, যার মূল পরিকল্পনাকারী হিসেবে ইমরানের নাম সামনে আসে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব-১ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এলাকাবাসী এই গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে বলেন, তারা দীর্ঘদিন ধরে ইমরানের ভয়ে আতঙ্কিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সে সহজে মুক্তি না পায় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন হয়।

সচেতন মহলের দাবি, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জরুরি, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট