1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

রৌমারীতে নিজ অর্থায়নে সড়ক সংস্কার, বিএনপি নেতা নুর আলম খান হিরো

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা নুর আলম খান হিরো। উপজেলার বন্দবেড় ইউনিয়নের কুটির চর স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠত, ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো।

এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারের কাজ শুরু করেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো। তিনি উপজেলার কুটির চর খানপাড়া গ্রামের বাসিন্দা এবং আকবার খানের দ্বিতীয় ছেলে।

জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি আলোচনায় রয়েছেন। তার ব্যক্তিগত উদ্যোগে মাটি ও ইট দিয়ে সড়কটি সংস্কার করা হচ্ছে। কাজ শেষ হলে এলাকাবাসীর চলাচল অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন।

কুটির চর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা জানান, “দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা ছিল। একাধিকবার জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নুর আলম খান হিরো নিজ উদ্যোগে কাজ শুরু করায় আমরা কৃতজ্ঞ।”

এ বিষয়ে নুর আলম খান হিরো বলেন, “এলাকার মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট