1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পাবনায় লেভেল ক্রসিংয়ে মালবাহী ট্রাককে ট্রেনের ধাক্কা, তদন্ত কমিটি গঠন

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে একটি সান্টিং ট্রেনের ধাক্কায় মালবোঝাই ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে শহরের রেলগেট লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ধাক্কা খেয়ে রেললাইনের ওপর উঠে আটকে যায়। পরে সাময়িকভাবে একটি লাইন বন্ধ রাখা হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনায় ট্রাকচালক সোহেল রানা বাবর ও তাঁর ছেলে হেলপার মো. হিমেল মৃদু আহত হন। তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি রাজশাহী জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন চলাচলের সময় সাধারণত রেলগেট বন্ধ থাকে। তবে ঘটনার সময় একটি সান্টিং ট্রেন ক্রসিং অতিক্রমকালে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিকট শব্দ হয় এবং ট্রাকটি রেললাইনের ওপর উঠে যায়।ট্রাকচালক সোহেল রানা বাবর জানান, রেলগেট খোলা থাকায় তাঁর আগে কয়েকটি ট্রাক নির্বিঘ্নে পার হয়। তিনি ক্রসিংয়ে ওঠার পরপরই সান্টিং ট্রেনটি তাঁর ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টরকে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তবে এ দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়নি বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট