1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি: বজ্রপাতে একজনের মৃত্যু মান্দায় সোনালী ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত কালাইয়ে ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মন্ডলের কর্মী সমাবেশ  গাজীপুরে বাস- অটোরিকশা সংঘর্ষ, নিহত-২ নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণ ঘরের মেঝে খুঁড়তেই বের হলো মায়ের লাশ, ছেলে পলাতক ভুল রক্তের রিপোর্টে প্রসূতির জীবন ঝুঁকিতে, জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মানবপাচারের শিকার প্রবাসীদের আর্তনাদ, দালালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাজীপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন এলাকায় বালতির পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ইমামনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমামনির বাবা মোহাম্মদ ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি এবং মা গৃহিণী। তারা জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আলীর পাড়া গ্রামের বাসিন্দা। জীবিকার প্রয়োজনে তারা গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ মিতালী ক্লাব এলাকায় আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনার সময় শিশুটির বাবা-মা উভয়েই বাসার ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে ইমামনি খেলতে খেলতে একসময় গোসলখানায় ঢুকে পড়ে। সেখানে রাখা অর্ধেক পানিভর্তি একটি বালতির মধ্যে অসাবধানতাবশত পড়ে গিয়ে উল্টে যায়। দীর্ঘ সময় পানির মধ্যে ডুবে থাকার কারণে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, এমন দূর্ঘটনা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক এবং শিশুদের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: ইফতেখার হোসেন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। তবে পুলিশের টিম পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট