1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৪মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণের আয়োজন করে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান, পিপিএম;
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাদিকুর রহমান মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মো. ইমরান হোসেন মন্ডল
প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, অনুষ্ঠানে ২২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ১৬জন প্রতিবন্ধীকে সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এই সুবর্ন পরিচয়পত্রের মাধ্যমে তাঁরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইজারা দেওয়া খাস পুকুরের ইজারা গ্রহণকারীদের মাঝে সাইনবোর্ড বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট