1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা (এনজিও) ঘাসফুল উদ্যােগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার   (২২ মে) বিকেলে উপজেলা সদরের উত্তরবাড়ি এলাকায় অবস্থিত ঘাসফুল পরিচালিত ফস্টার চিলড্রেন কেয়ার সেন্টারের ১৫ জন এতিম শিশুদের মাঝে এ ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ঘাসফুল সামাজিক উন্নয়ন কর্মসূচির সহকারী পরিচালক কে এম জি রব্বানী বসুনিয়া।

উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. কহিনূর ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর জোনের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার মো. আনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম,শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, শিক্ষিকা মোছা. আফছানা মিমি প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঘাসফুলের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় শিশুদের পাশে দাঁড়ানো শুধু দান নয়, নৈতিক দায়িত্বও। ঘাসফুল যেভাবে এই শিশুদের সুরক্ষা, শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব নিয়ে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।

আলোচনা শেষে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ১৫ জন ছিন্নমূল বাচ্চাদের হাতে ঈদ সামগ্রী ও ৩ হাজার ৫০০ করে টাকা তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট