1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম শারমিন আক্তার (৩০)। স্বামীর নাম হাবিবুর রহমান। তিনি সাবেক সেনা সদস্য। শারমিন আক্তার হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ঝাঝিরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) রাত ১১টার দিকে হাবিবুর রহমান বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের মধ্যে শারমিন আক্তারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎‎

নিহত শারমিনের মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে বিভিন্ন সময় বাড়িতে এসে মানসিক অশান্তির কথা জানিয়েছিল। পারিবারিক দাম্পত্যের কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে।

‎নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, পিপিএম বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই এ ঘটনার বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট