1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ঈদের আনন্দে কাশিমপুর কারাগারে বন্দিদের ফুটবল টুর্নামেন্ট

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বন্দিদের মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা এবং আনন্দ-বিনোদনের সুযোগ সৃষ্টি করতে এ ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে কারা কর্তৃপক্ষ।

টুর্নামেন্টে কারাগারের বিভিন্ন ওয়ার্ডের বন্দিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিদেশি চারজন নাগরিক, বিচারাধীন (হাজতি) বন্দি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং সাজাপ্রাপ্ত বন্দিরা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাটি বন্দিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ সৃষ্টি করে।

কারা সূত্র জানায়, বন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোকে কেন্দ্র করে বন্দিদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, যা তাদের মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে সহায়তা করে।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্দিদের মানসিক প্রশান্তি ও বিনোদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কারা প্রশাসন নিয়মিত বিভিন্ন খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করে থাকে। ঈদ উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টও সেই ধারাবাহিকতার অংশ।
তিনি আরও বলেন, কারাগারে একটি মানবিক, সুস্থ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কারা প্রশাসন বিভিন্ন কল্যাণমূলক ও পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এসব উদ্যোগ বন্দিদের মানসিক বিকাশ ও সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঈদ উৎসবকে ঘিরে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট বন্দিদের মাঝে আনন্দের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কারাগারের ভেতরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতেও সহায়ক ভূমিকা পালন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট