গাজীপুরের কাশিমপুরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। রোববার ভোররাতে কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাশ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর ওহাব জানান, ভোর আনুমানিক ৩টার দিকে সাথী গার্মেন্টসের সামনে থেকে দুই ব্যক্তি তার ইজিবাইকে ওঠেন।
তারা পলাশ হাউজিং এলাকায় যাওয়ার কথা বলেন। তাদের কথামতো তিনি ইজিবাইক নিয়ে পলাশ হাউজিংয়ের একটি মাদ্রাসার সামনে পৌঁছালে সেখানে আরও কয়েকজন ব্যক্তি এসে তাকে ঘিরে ফেলেন।
অভিযোগ, এ সময় ৪ থেকে ৫ জন মিলে আব্দুর ওহাব কে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন, পরে তার ইজিবাইকটি নিয়ে তারা পালিয়ে যান ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি স্থানীয়দের জানান।
এ ঘটনায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় ও ইজিবাইকটি উদ্ধার হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।