1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ কালাইয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় ‎কাশিমপুরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ গলায় আঘাতের চিহ্ন বাকেরগঞ্জে ইউএনওর স্বেচ্ছাচারিতায় নাগরিক সেবাথেকে বঞ্চিত হচ্ছে জনগণ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি দেশের উন্নয়নে সাংবাদিকরা সামনে থেকে কাজ করে যাচ্ছে- এমপি মোস্তাফিজুর রহমান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি ডলার, সম্পাদক এস আই পাভেল

কালাইয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, আইনশৃঙ্খলা বাহিনীর এসআই তোফায়েল আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান তালুকদার, জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির তাইফুর ইসলাম ফিতা, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমুদ্দিন, কালাই প্রেসক্লাবের সভাপতি সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম পাবেল, মডেল প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান এবং কালাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জনসেবা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধান, নাগরিক সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসন ও স্থানীয় অংশীজনদের সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় কালাই উপজেলার উন্নয়ন ও জনসেবার কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। এ জন্য পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট