1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’ প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস উদ্ধার  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয় পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক হিন্দু শিক্ষার্থী

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাংচুরের সময় সনাতন ধর্মের অনুসারী  প্রান্থ কুমার দাস (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাংচুরের সময় প্রান্থ কুমার দাস (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে। আটককৃত প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে।

মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলা পেয়ে মন্দিরে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এক পর্যায়ে মন্দিরের প্রতিমা ভাংচুর করে। এসময় মন্দির কর্তৃপক্ষের লোকজন টের হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সে (প্রান্থ) মানসিক অসুস্থ ছিল, মন্দিরে ঢোকার পর মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের সবকিছু ভাংচুর শুরু করে। ওই সময়ে ওরাই (মন্দির কর্তৃপক্ষ) তাকে আটকা রাখছিল, পরে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট