1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস উদ্ধার  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয় পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক হিন্দু শিক্ষার্থী নিয়ামতপুরে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ

নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে জনগণের সহায়তায় আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোরকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া হাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে একটি গরু ও গরু চুরি কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. জজ মিয়া(৫০)। বাবার নাম মৃত কুদ্দুস মিয়া। বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মান্দার পাড়া গ্রামে। আপরজন হলেন একই উপজেলার ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছাতড়া এলাকায় প্রতি সোমবার সাপ্তাহিক গরুর হাট বসে। এই হাট থেকে আন্ত:জেলা চোর চক্রের কিছু সক্রিয় সদস্য কৌশলে একটি গরু চুরি করে। গরুটি একটি পিক-আপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়
স্থানীয় জনগণ পিক-আপ আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এসময় একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করে থানায় নিয়ে আসে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম মঙ্গলবার বেলা ১১ টায় বলেন, উপজেলার ছাতড়া বাজারে স্থানীয় জনগণের সহায়তায় দুজন গরুচোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া গরুটি বিজ্ঞ আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট