1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস উদ্ধার  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয় পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক হিন্দু শিক্ষার্থী নিয়ামতপুরে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ

নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পাশাপাশি দাঁড়িয়ে একটা বড়সড় বৃত্ত বানিয়ে ফেলেছে তাঁরা। মানববৃত্ত।সবার দুহাত কোমরে। দৃষ্টি সামনে। শুরু হলো মিউজিক। মিউজিকের তালে তালে চলতে থাকলো পিটি। সাত সকালে পিটির মাধ্যমে এভাবেই নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫ম কাব ক্যাম্পুরীর প্রথম দিনের কার্যক্রম শুরু হলো।

উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে গত শুক্রবার সকালে এমন দৃশ্য দেখা গেল।
বাংলাদেশ স্কাউটস, নিয়ামতপুর উপজেলা শাখা পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীর আয়োজন করে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কাব
ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

তিনি কাব স্কাউটদের উদ্দেশ্যে স্কাউটিং করে দক্ষ, সুনাগরিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল হওয়ার আহবান জানালেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল প্রমুখ।

গত শনিবার বিকেলে গিয়ে দেখা যায়, তখন কার্যক্রমের বিরতি চলছিল। স্কাউটরা নিজেদের মতো সময় কাটাচ্ছিল।
কেউ বসেছিল, কেউ তাঁবু ঠিক করছিল, কেউ বল খেলছিল, কেউ খাবার পানি সংগ্রহ ব্যস্ত। কিছু কাব স্কাউটকে দেখা গেল কানামাছি খেলায় মেতেছে। একজনের চোখ বেঁধে দিয়ে অন্যরা তাঁকে ছুঁয়ে দৌড়ে পালাচ্ছিল।

কাব স্কাউট মো. সামিউল জানালো, এখন কোনো কার্যক্রম (চ্যালেঞ্জ) নেই। তাই সবাই মিলে কানামাছি খেলছি।

মো. রাফি নামে আরেকজন কাব শিক্ষার্থী জানালো, এখানে এসে অন্য স্কুলের শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়েছি। অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছে।

মো. আবু হুরাইরা নামে আরেক কাব স্কাউট জানালো, এই কাব ক্যাম্পুরীতে এসে নতুন নতুন জিনিস শিখছি। স্যারের খুব ভালোভাবে আমাদের শেখাচ্ছেন। সবার সাথে খুব ভালো লাগছে।

এই কাব ক্যাম্পরীর প্রশিক্ষক আনোয়ার হোসেন তোতা জানালেন, এই পাঁচদিনে কাব স্কাউটরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এর মধ্যে রয়েছে বাঁশে হাঁটা, ঝুড়িতে বল নিক্ষেপ, রিং খেলা, ভারসাম্য দৌড়, কপালে টিপ পরানো ইত্যাদি।

এতে উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন কাব শিক্ষার্থী, ২৫জন ইউনিট লিডার ও ১০জন প্রশিক্ষক
অংশগ্রহণ করেছে।

উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আবু হাসান বাসার বললেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি তাদের সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট